হারানো স্বামীকে ফিরিয়ে দেয়ার কথা বলে গৃহবধূকে ধর্ষণ, কবিরাজ আটক

দুই বছর আগে অভিমান করে বাড়ি থেকে চলে যাওয়া স্বামীকে ফেরত আনার কথা বলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কবিরাজের বিরুদ্ধে। কথিত ও কবিরাজকে এরই মধ্যে আটক করেছে পুলিশ।

দুই বছর আগে অভিমান করে বাড়ি থেকে চলে যাওয়া স্বামীকে ফেরত আনার কথা বলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কবিরাজের বিরুদ্ধে। কথিত ও কবিরাজকে এরই মধ্যে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে মহেশপুরের পৌর এলাকার বগা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত কুদ্দুস কবিরাজ যশোর জেলার চৌগাছা থানার কোমরপুর গ্রামের মোহাম্মদ আলী বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, আটক কুদ্দুস মহেশপুর উপজেলার বগা গ্রামে এসে কবিরাজী চিকিৎসা করতেন। সম্প্রতি বগা গ্রামের এক নারীর স্বামীকে ফেরত এনে দেয়ার প্রতিশ্রুতি দেন। এরপর গতকাশ শনিবার দিবাগত রাতে ওই নারীকে ধর্ষণ করেন।

ওই নারী চিৎকারে স্থানীয়রা অভিযুক্ত কবিরাজকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ওই কবিরাজকে আটক করে থানায় নিয়ে যায়।

মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ভিকটিম নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হবে।

আরও