মানিকগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

নিহতরা হলেন দৌলতপুর উপজেলার নিলুয়া গ্রামের পরশ উদ্দিনের ছেলে আবদুল মান্নান (২৩) ও হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার সেরজন মোল্লার ছেলে মনির হোসেন (৬০)।

মানিকগঞ্জের সিঙ্গাইরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুজন। বৃহস্পতিবার (৪ সেপ্টেরম্বর) সকালে সিঙ্গাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দৌলতপুর উপজেলার নিলুয়া গ্রামের পরশ উদ্দিনের ছেলে আবদুল মান্নান (২৩) ও হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার সেরজন মোল্লার ছেলে মনির হোসেন (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ছাড়ার পর একটি সিএনজিচালিত অটোরিকশা বাসস্ট্যান্ডে পৌঁছালে সেটিকে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন এবং অপর দুজন গুরুতর আহত হন। পরে আহতদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তবে ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সিঙ্গাইর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

আরও