নরসিংদীতে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

রোববার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদী পৌর এলাকার বিলাসদীতে এ দুর্ঘটনা ঘটে।

রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় সুমাইয়া আক্তার নামে দশম শ্রেণীর এক ছাত্রী মৃত্যুবরণ করেছে। রোববার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদী পৌর এলাকার বিলাসদীতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত সুমাইয়া আক্তার (১৬) নরসিংদী পৌর শহরের বিলাসদী এলাকার বাসিন্দা প্রবাসী খোকন আহমেদের মেয়ে এবং শহরের ব্রাহ্মন্দী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. জহিরুল ইসলাম জানান, দুপুরে প্রাইভেট পড়া শেষে রেললাইন সংলগ্ন বাসায় ফিরছিল ওই ছাত্রী। এ সময় রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ভৈরবগামী তিতাস কমিউটার ট্রেনের ধাক্কায় রেলের পাশে পড়ে যায়। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ হস্তান্তর করা হয়।

আরও