ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১৪১ বস্তা ভারতীয় বাসমতি চালসহ দুই চোরাকারবারিকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ৯টায় আশুগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামিক জেনারেল হাসপাতালের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় একটি মাঝারি আকারের পিকআপভর্তি চোরাই চাল জব্দ করা হয়।
ডিবি পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মাসুদ রানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটক দুজন হলেন— ময়মনসিংহের ত্রিশালের সোহেল রানা (৩৩) ও মাগুরার শ্রীপুরের রাসেল বিশ্বাস (৩৭)।
ডিবি পুলিশ জানিয়েছে, জব্দকৃত চালসহ আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।