ঝিনাইদহে চার শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন

ঝিনাইদহে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।

ঝিনাইদহে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে গতকাল এসব ভবন উদ্বোধন করেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী সমি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো সদর উপজেলার মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয়, হরিশংকরপুর জগৎ চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠ, জেলা শহরের মহিলা কলেজ পাড়ায় ঝিনাইদহ মহিলা দাখিল মাদ্রাসা ও নাচনা নূরনগর দাখিল মাদ্রাসা। এ সময় উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন প্রমুখ। 

আরও