খুলনা, বরিশাল ও চট্টগ্রামে ভারি বৃষ্টির আভাস

খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি ও অতি ভারি বৃষ্টি হতে পারে।

দেশের তিন বিভাগ খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি ও অতি ভারি বৃষ্টি হতে পারে।

এতে আরো জানানো হয়, রংপুর বিভাগের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছুটা কমে আসতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়ার সিনপটিক চিত্রে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় লঘুচাপটি পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে আগাচ্ছে এবং ঘণীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ ও পরে নিম্নচাপে পরিণত হয়ে আজ সকাল ৬টায় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলবর্তী এলাকায় অবস্থান করছে। এটি আরো পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আজ বিকেলে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে।

মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, নিম্নচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণ থেকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় আছে মৌসুমি বায়ু।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা বান্দরবানে, ২০ দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস।

আরও