পণ্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন

রমজান মাস উপলক্ষে রংপুরে ন্যায্যমূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্যপণ্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

রমজান মাস উপলক্ষে রংপুরে ন্যায্যমূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্যপণ্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে নগরীর ডিসি মোড়ে বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। এ সময় জানানো হয়, রমজান মাসে নগরীর সাতটি পয়েন্টে প্রোটিনসমৃদ্ধ খাবার বিক্রয় কেন্দ্র চালু করা হয়েছে। সেখান থেকে ভোক্তারা ন্যায্যমূল্যে দুধ, ডিম ও ড্রেসড মুরগি কিনতে পারবেন। খামারিরা সরাসরি খামার থেকে পণ্যগুলো বিক্রয়কেন্দ্রে বিক্রি করবেন। এ কার্যক্রমের মাধ্যমে ভোক্তা ও খামারি উভয়ই লাভবান হবেন।

আরও