খুলনায় রেস অনলাইনের বিজনেস ইনোভেশন কনক্লেভ অনুষ্ঠিত

খুলনার একটি হোটেলে গত মঙ্গলবার অনুষ্ঠিত এ কনক্লেভে খুলনা বিভাগের সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ৫০টিরও বেশি প্রতিনিধি অংশ নেন।

দেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল অবকাঠামোর উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর ব্যবসার সম্প্রসারণের লক্ষ্যে খুলনায় ‘বিজনেস ইনোভেশন কনক্লেভ ২০২৬’ আয়োজন করে রেস অনলাইন লিমিটেড। এতে ডিজিটাল সেবার উন্নয়ন, প্রযুক্তিগত উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। খুলনার একটি হোটেলে গত মঙ্গলবার অনুষ্ঠিত এ কনক্লেভে খুলনা বিভাগের সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ৫০টিরও বেশি প্রতিনিধি অংশ নেন। অনুষ্ঠানে রেস অনলাইন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আকরামুল হক, প্রধান পরিচালন কর্মকর্তা মো. হুমায়ুন কবির মোল্যা, প্রধান ব্যবসা কর্মকর্তা মো. রায়হান হোসেন, টেকনিক্যাল বিভাগের জেনারেল ম্যানেজার মো. মাহবুবুল আলম (রিয়াদ), কোর আইপি বিভাগের জেনারেল ম্যানেজার অনির্বাণ দত্ত ও খুলনা রিজিওনাল হেড মো. দিরার ইসলামসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও