ঝিনাইদহের মহেশপুরে ১৭টি সাণ্ডাসহ মো. রাজ্জাক রাজু (৩৬) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার উপজেলার মান্দারতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। রাজ্জাক রাজু রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার গাড়াখোলা গ্রামের আকবর কবিরাজের ছেলে। পেশায় তিনি একজন কবিরাজ। জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহীন উদ্দিন জানান, সীমান্ত এলাকা থেকে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে দুই ক্যারেটে ভর্তি ১৭টি সাণ্ডা উদ্ধার করা হয়। প্রাণীগুলো ভারতের আসাম এলাকায় পাওয়া যায়।