কীটনাশক স্প্রে করতে গিয়ে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

প্রচণ্ড গরমের মধ্যে দুপুরের দিকে জমিতে কাজ করতে গিয়েছিলেন ওয়ারেছ আলী। দুপুর সাড়ে ১২ থেকে সন্ধ্যা সাড়ে ৬টার যেকোন সময় মধ্যে হিটস্ট্রোকজনিত কারনে তিনি মারা যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দিনাজপুরের ঘোড়াঘাটে জমিতে কীটনাশক ছিটানোর সময় তীব্র গরমে হিটস্ট্রোকে ওয়ারেছ আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পালশা ইউনিয়নের ভাতছালা গ্রামে নিজের জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ওই এলাকার মৃত হবিবর রহমানের ছেলে।

মৃতের ছোট ভাই মোস্তাক আহমেদ বাবলু জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে নিজের ধানখেতে কীটনাশক ছিটাতে যান ওয়ারেছ আলী। সন্ধ্যা হওয়ায় পরও বাড়ি ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে তাকে খেতে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তার মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নেয় পরিবার।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, গতকাল প্রচণ্ড গরমের মধ্যে দুপুরের দিকে জমিতে কাজ করতে গিয়েছিলেন ওয়ারেছ আলী। সেখানেই হিটস্ট্রোকজনিত কারণে তিনি মারা যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও