ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে বরিশাল ও সিলেটে ১ জন করে এবং ঢাকা দক্ষিণ, খুলনা, রাজশাহীতে ২ জন করে রয়েছেন।

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬০ জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২৮৯ জন মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ২১৬ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ২০০ জন, চট্টগ্রাম বিভাগে ২১৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৪৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২১২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭১ জন, খুলনা বিভাগে ৩৭৬ জন, ময়মনসিংহ বিভাগে ১১০ জন, রাজশাহী বিভাগে ১৭৬ জন, রংপুর বিভাগে ৩৮ জন এবং সিলেট বিভাগে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে বরিশাল ও সিলেটে ১ জন করে এবং ঢাকা দক্ষিণ, খুলনা, রাজশাহীতে ২ জন করে রয়েছেন।

আরও