সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে বন্ধ থাকা মাগুরা ও দারোয়ানী টেক্সটাইল মিল পুনরায় চালু করার চুক্তি নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। আজ বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৯তম সভায় এ অনুমোদন দেয়া হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এতে সভাপতিত্ব করেন।
সভা শেষে জানানো হয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) অধীনে থাকা মাগুরা টেক্সটাইল মিল এবং নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিল পিপিপি পদ্ধতিতে চালুর লক্ষ্যে বেসরকারি অংশীদার নির্বাচনের চুক্তি চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি দুটি প্রস্তাবেরই নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে।
সভা সূত্রে জানা গেছে, বিটিএমসির বন্ধ কারখানাগুলো পিপিপির মাধ্যমে পুনরায় চালু হলে দেশীয় বস্ত্র খাত জোরদার হওয়ার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।