‘পরিবর্তিত জলবায়ুতে পেঁয়াজবীজের সংকট নিরসনে উৎপাদন সক্ষমতা বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্পের অর্থায়নে গতকাল দুপুরে উপজেলার নোয়াপাড়ায় এ কর্মসূচি আয়োজন করা হয়। বারি পেঁয়াজ-৪ ও ৫-এর বীজ উৎপাদনবিষয়ক এ মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন কৃষি গবেষণা ইনস্টিটিউট মেহেরপুরের প্রকল্প পরিচালক মতিয়ার রহমান। অনুষ্ঠানে কৃষকদের আধুনিক পদ্ধতিতে বীজ উৎপাদনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।