ময়মনসিংহের ভালুকায় জিগা গাছের ডালে ঝুলন্ত অবস্থা থেকে একটি অজ্ঞাত (৫০) পুরুষ ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। গত সোমবার বিকালে উপজেলার মল্লিকবাড়ী মোড় এলাকায় একটি জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে প্রেরণ করা হয়েছে।