মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

গুরুতর আহত রাফিয়াকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় রাফিয়ার মা ও বোনসহ মাহিন্দ্রার আরো চার যাত্রী আহত হয়েছেন

মাদারীপুরের রাজৈরে মাহিন্দ্রায় বাসের ধাক্কায় রাফিয়া আক্তার নামে এক কিশোরী নিহত হয়েছেন। এ ঘটনায় তার মা ও ছোট বোনসহ মাহিন্দ্রার আরো চার যাত্রী আহত হয়েছেন। আজ সোমবার সকাল ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বৌলগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফিয়া মাদারীপুর সদর উপজেলার ত্রিভাগদি গ্রামের মনির হাওলাদারের মেয়ে।

পুলিশ ও স্বজনরা জানান, সকালে মা সানজিদা বেগম ও ছোট বোন তাবাসসুম আক্তারকে সঙ্গে নিয়ে মাহিন্দ্রায় করে টেকেরহাট বন্দরে ডাক্তার দেখাতে যাচ্ছিল রাফিয়া। বৌলগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী খান পরিবহনের একটি বাস মাহিন্দ্রাটিকে ধাক্কা দেয়। এতে রাফিয়াসহ মাহিন্দ্রার যাত্রীরা আহত হন।

গুরুতর আহত রাফিয়াকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় রাফিয়ার মা ও বোনসহ মাহিন্দ্রার আরো চার যাত্রী আহত হয়েছেন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ব‌লেন, এ ঘটনায় ঘাতক খান পরিবহনের যাত্রীবাসটি আটক করেছে পুলিশ।

আরও