প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, আওয়ামী লীগের নয় : এ্যানি

গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, আওয়ামী লীগের কর্মচারী নয়। আপনারা জনগণের কথা শুনুন, তাদের মুখের ভাষা বুঝুন। কাউকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আপনাদের নয়।

আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের হল রুমে জেলা বিএনপি আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন এ্যানি। এ সময় অবিলম্বে পার্লামেন্ট ভেঙে দিয়ে সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি তুলে তিনি বলেন, এ দাবি না মেনে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ জোর করে ক্ষমতা চালাবে ততক্ষণ পর্যন্ত জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আন্দোলন চলবে।

এ সময় জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশিদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আরও