সারা দেশে শিগগিরই ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এ কর্মসূচি সফল করতে প্রস্তুতি চলছে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে ক্যাম্পেইন শুরুর তারিখ জানানো হবে।
আজ মঙ্গলবার রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজে ‘হামের চিকিৎসা পদ্ধতি ও রোগ ব্যবস্থাপনা নির্দেশিকা’ বিষয়ে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, সারা দেশে একযোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চালু করা হবে। এরই মধ্যে এ কর্মসূচি সফল করতে স্বাস্থ্যবিভাগ কাজ শুরু করেছে।
স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, আগামী তিন থেকে চার দিনের মধ্যে সুনির্দিষ্টভাবে জানিয়ে দেয়া হবে, কবে থেকে সারা দেশে এ ক্যাম্পেইন শুরু হবে।