কুষ্টিয়ায় তৃতীয় লিঙ্গের মানুষের বিরোধ নিরসনে থানা ঘেরাও

কুষ্টিয়ায় তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের দীর্ঘদিনের কলহের সমাধান দাবিতে তারা গতকাল মিরপুর থানা ঘেরাও করে। মিরপুর থানার (ওসি) গোলাম মোস্তফা জানান, উপজেলা চেয়ারম্যানের মধ্যস্থতায় বিষয়টি সমাধান করে দেয়া হয়েছে।

জানা গেছে, জেলার মিরপুরের পোড়াদহ এলাকায় শতাধিক তৃতীয় লিঙ্গের মানুষ বসবাস করেন। এদের মধ্যে একাধিক গ্রুপ রয়েছে। এসব গ্রুপের মধ্যে অর্থ আদায়, সে অর্থ ভাগবাটোয়ার এলাকার দখল নিয়েও দ্বন্দ্ব রয়েছে।

কয়েকটি গ্রুপের এক দলের নেতৃত্ব দেয় নয়ন, অন্য দলের নেতৃত্ব দেয় নাহিদ। এদের মধ্যে সম্প্রতি দ্বন্দ্ব দেখা দেয়।

এসব নিয়ে সম্প্রতি নয়নের নেতৃত্বাধীন দল থানায় অভিযোগ করে। এর মাঝে নয়ন তারা তার দলবল নিয়ে কিছুদিন আগে অন্য আরেক গ্রুপের সঙ্গে মিশে যায় এবং নাহিদের গ্রুপের ওপর নির্যাতন শুরু করে। কারো কারো ঘর-বাড়িও ভাংচুর করা হয়। নাহিদ তখন থানায় পাল্টা অভিযোগ করেন।

ওসি জানান, প্রায় দুই শতাধিক তৃতীয় লিঙ্গের মানুষ থানায় জড়ো হয় বেলা ১টার দিকে। বিষয়টি উপজেলা চেয়ারম্যান উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়।

আরও