ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

থাইল্যান্ডে মোদি-ইউনূস দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে না

শুক্রবার (২৮ মার্চ) নরেন্দ্র মোদির থাইল্যান্ড সফরের সূচি প্রকাশ করেছে ভারত। সেখানে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের বিষয়টি উল্লেখ করা হয়নি।

থাইল্যান্ড সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হচ্ছে না।

শুক্রবার (২৮ মার্চ) নরেন্দ্র মোদির থাইল্যান্ড সফরের সূচি প্রকাশ করেছে ভারত। সেখানে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের বিষয়টি উল্লেখ করা হয়নি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

সূচিতে বলা হয়েছে, নরেন্দ্র মোদি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার আমন্ত্রণে ৩-৪ এপ্রিল ব্যাংকক সফর করবেন।

তিনি ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন এবং দ্বিপাক্ষিক বৈঠকও করবেন।

থাইল্যান্ড সফর শেষ করার পর মোদি শ্রীলংকাও যাবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়েছে।

আরও