অসুস্থ হয়ে খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আজ মঙ্গলবার দুপুরে যমুনায় ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।
ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ সরকার বেগম খালেদা জিয়াকে ‘অন্যায়ভাবে গ্রেফতার করে সাজা দিয়েছে’ বলেও মন্তব্য করেন তিনি।
আইন উপদেষ্টা বলেন, ‘সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনের রায়ের মধ্যে বারবার করে বলা হয়েছে যে, বেগম জিয়াকে যেই মামলায় সাজা দেয়া হয়েছে, সেটা সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত, জিঘাংসাপ্রসূতভাবে সাজা দেয়া হয়েছিল।‘
তিনি আরো বলেন, ‘উনাকে (খালেদা জিয়া) জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, উনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি, বেগম জিয়ার এই মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং উনার যে সরকার আছে, অবশ্যই তার দায় রয়েছে।‘