মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের বন্দরে শান্তা হত্যা মামলায় তার স্বামী আমিরুল ইসলাম বাবুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

নারায়ণগঞ্জের বন্দরে শান্তা হত্যা মামলায় তার স্বামী আমিরুল ইসলাম বাবুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ জাকির জানান, এ মামলায় ১৮ সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য নেয়া হয়েছে। যুক্তিতর্ক ও বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় আসামি আমিরুল ইসলাম বাবুকে ফাঁসির আদেশ দিয়েছেন বিচারক।

আরও