পদ্মায় সাঁতার শিখতে গিয়ে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় নওপাড়া জামিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক আল-আমিন হোসেন সাঁতার শেখানোর জন্য ১০-১২ জন ছাত্রকে নিয়ে নওপাড়া ঘাটে পদ্মা নদীতে গোসল করতে যান। সাঁতার শেখার এক পর্যায়ে একই এলাকার সাইফুল ইসলামের ছেলে ফরিদ ও ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিল্লা গ্রামের রবিনের ছেলে গোলাম রাব্বানি নদীতে তলিয়ে যায়।

নাটোরের লালপুরে পদ্মা নদীতে সাঁতার শিখতে গিয়ে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল থেকে কিছু দূরে তাদের মরদেহ উদ্ধার করে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুজ্জামান জানান, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় নওপাড়া জামিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক আল-আমিন হোসেন সাঁতার শেখানোর জন্য ১০-১২ জন ছাত্রকে নিয়ে নওপাড়া ঘাটে পদ্মা নদীতে গোসল করতে যান। সাঁতার শেখার এক পর্যায়ে একই এলাকার সাইফুল ইসলামের ছেলে ফরিদ ও ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিল্লা গ্রামের রবিনের ছেলে গোলাম রাব্বানি নদীতে তলিয়ে যায়।

পরে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। খবর পেয়ে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল ৩টা থেকে উদ্ধার অভিযান শুরু করে। কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে কিছু দূরে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

আরও