দুর্গা পূজায় টানা পাঁচদিনের ছুটি

শপিংমল দোকানপাট খোলা রাখার সময় বাড়ল

শারদীয় দুর্গোৎসব ২০২৬ উপলক্ষে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়িয়েছে সরকার। ২২ অক্টোবর পর্যন্ত এসব প্রতিষ্ঠান বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ২০-২২ অক্টোবর ছুটি থাকবে। তবে তার আগের শনিবার (১৭ অক্টোবর) অফিস খোলা থাকবে।

গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে আগেই ছুটি ঘোষণা আছে। ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি। এখন ২২ অক্টোবর বৃহস্পতিবারও ছুটি থাকবে। দুর্গা পূজায় তাই ২০-২২ অক্টোবর ছুটি থাকবে। এরসঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২০-২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচদিনের ছুটি থাকবে। এ ছুটি শুরু হওয়ার আগে সাপ্তাহিক ছুটির দিন শনিবার (১৭ অক্টোবর) অফিস খোলা থাকবে।

মন্ত্রিসভার বৈঠকে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এ সাধারণ ছুটি রাখার সিদ্ধান্ত হয়েছে।

শারদীয় দুর্গোৎসব ২০২৬ উপলক্ষে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়িয়েছে সরকার। ২২ অক্টোবর পর্যন্ত এসব প্রতিষ্ঠান বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

গতকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ (সমন্বয়-২ শাখা) থেকে উপসচিব সোনিয়া বিনতে তাবিবের সই করা অফিস আদেশে এ নির্দেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানগুলো প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। তবে দুর্গোৎসবের পর অর্থাৎ ২৩ অক্টোবর থেকে আগের মতো পুনরায় নির্ধারিত সময়সূচি (বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত) কার্যকর ও বহাল থাকবে।

এ বিষয়ে দেশের সব সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অনুলিপি পাঠানো হয়েছে।

আরও