বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা দুটি শপথের কোনোটিই না নেয়ার ইঙ্গিত দিয়েছে জামায়াত।
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ায় ১১ দলীয় জোটের নির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথ গ্রহণ করবে কি-না এটা নিয়ে জোটভুক্ত দলগুলোর সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি বলেন, আগে থেকেই শিডিউল দেয়া হয়েছে একই সঙ্গে দুইটি শপথ পড়ানো হবে। এখন যদি বিএনপি সংস্কারের জন্য শপথ না নেয় তাহলে আমরা সংসদে গিয়ে কী করবো। ওই সংসদে গিয়ে কী হবে?
এর আগে সোমবার নির্বাচন কমিশনের একটি চিঠিতে জানানো হয়, মঙ্গলবার নির্বাচিত সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার।
সকাল পৌনে ১১টায় বিএনপির নতুন এমপিরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ১২টায় জামায়াতে ইসলামী ও একটায় এনসিপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেয়ার কথা রয়েছে।