ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয় গতকাল। সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এরপর শুরু হয় গণনা। রাত ৩টা পর্যন্ত বেসরকারিভাবে অনেক আসনের ফলাফল ঘোষণা করা হয়। এসব ফলাফলে বিএনপি এগিয়ে ছিল।
ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা-১৫ আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়ী হয়েছেন।
এছাড়া ঢাকা-১৩ আসনে বিএনপি জোটের এনডিএমের প্রার্থী ববি হাজ্জাজ, ঢাকা-৯ (সবুজবাগ-খিলগাঁও-মুগদা) আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা-১ আসনে (দোহার ও নবাবগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী আবু আশফাক, ঢাকা-২০ (ধামরাই) আসনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বিএনপির প্রার্থী মো. তমিজ উদ্দিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নাটোর-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল।
ভোলা জেলার চারটি সংসদীয় আসনেই বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থীরা। এর মধ্যে ভোলা-১ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) (গরুর গাড়ি প্রতীক) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ভোলা-২ আসনে বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম, ভোলা-৩ আসনে বিএনপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নুরুল ইসলাম নয়ন জয়ী হয়েছেন।
মাগুরা-১ ও মাগুরা-২ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত দুই প্রার্থী। এর মধ্যে মাগুরা-১ আসনে বিএনপি প্রার্থী মো. মনোয়ার হোসেন ও মাগুরা-২ আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী জয়ী হয়েছেন।
রাজবাড়ী-১ ও রাজবাড়ী-২ আসনে বিএনপি প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও হারুন অর রশিদ বিজয়ী হয়েছেন।
বরিশাল-৫ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের (বিএনপি) প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বরিশাল-১ আসনে বিএনপির জহির উদ্দিন স্বপন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোটের প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি (ট্রাক প্রতীক) নুরুল হক নুর বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনেই জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বেসরকারি ফলাফল অনুযায়ী, কক্সবাজার-১ আসনে বিজয়ী হয়েছেন সালাহউদ্দিন আহমদ, কক্সবাজার-২ আসনে আলমগীর ফরিদ, কক্সবাজার-৩ আসনে লুৎফুর রহমান কাজল এবং কক্সবাজার-৪ আসনে শাহাজাহান চৌধুরী।
চাঁদপুরে পাঁচটি আসনের মধ্যে চারটিতে জয়লাভ করেছে বিএনপি। এর মধ্যে চাঁদপুর-১ আসনে এহসানুল হক মিলন (বিএনপি), চাঁদপুর-২ আসনে ড. মো. জালাল উদ্দিন (বিএনপি), চাঁদপুর-৩ আসনে শেখ ফরিদ আহমেদ মানিক (বিএনপি) ও চাঁদপুর-৫ আসনে ইঞ্জিনিয়ার মমিনুল হক (বিএনপি) নির্বাচিত হয়েছেন।
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মুন্সিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. কামরুজ্জামান রতন।
কিশোরগঞ্জে ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে জয়লাভ করেছে বিএনপি। এর মধ্যে কিশোরগঞ্জ-১ আসনে জয়ী হয়েছেন বিএনপির মাজহারুল ইসলাম আর কিশোরগঞ্জ-২ আসনে জিতেছেন ধানের শীষের জালাল উদ্দীন। এছাড়া কিশোরগঞ্জ-৩ আসনে জয়ী বিএনপির ড. ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৪-এ জয়ী হয়েছেন বিএনপির অ্যাডভোকেট ফজলুর রহমান। এছাড়া কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপির শরীফুল আলম বিজয়ী হয়েছেন। এছাড়া কিশোরগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল।
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বেসরকারি ফলে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের সবক’টিতেই জয় পেয়েছে জামায়াত নেতৃত্বাধীন জোট। এর মধ্যে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ (সদর) আসনে মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনে মুহাদ্দিস রবিউল বাশার ও সাতক্ষীরা-৪ আসনে গাজী নজরুল ইসলাম জয়ী হয়েছেন।
রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জামায়াতের প্রার্থী জহিরুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ এনামুল হক।
মাদারীপুর-১ (শিবচর উপজেলা নিয়ে গঠিত) সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিশের রিকশা প্রতীকের প্রার্থী সাইদ উদ্দিন আহমাদ হানজালা, মাদারীপুর-২ (রাজৈর উপজেলা ও সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত) বিএনপি প্রার্থী জাহান্দার আলী মিয়া ও মাদারীপুর-৩ আসন (কালকিনি, ডাসার ও সদরের একাংশ নিয়ে গঠিত) বিএনপি প্রার্থী আনিসুর রহমান তালুকদার বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।
দিনাজপুর-৫ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মেহেরপুর-১ ও মেহেরপুর-২ আসনে পৃথকভাবে জামায়াত সমর্থিত ও জোটপ্রার্থী বিজয়ী হয়েছেন। এর মধ্যে মেহেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী তাজউদ্দীন খান ও মেহেরপুর-২ (গাংনী) আসনে জামায়াত সমর্থিত প্রার্থী নাজমুল হুদা বিজয়ী হয়েছেন।
রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর অধ্যাপক গোলাম রব্বানী।
কুমিল্লা-১ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা-১১ আসনে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ফেনী-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
যশোর-৩ আসনে বিএনপির অনিন্দ্য ইসলাম অমিত বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
চাঁদপুর-১ (কচুয়া) আসনে ধানের শীষ প্রতীকে সাবেক শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, চাঁদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী এমএ হান্নান (বিএনপির বিদ্রোহী) জয়ী হয়েছেন।
চট্টগ্রাম-১১ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরী।
নরসিংদী-১ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নরসিংদী-২ (পলাশ ও সদরের একাংশ) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে বিএনপির প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বিজয়ী হয়েছেন।
সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী এমএ মালিক ও সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর (লুনা) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে নির্বাচিত হয়েছেন।
গোপালগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. সেলিমুজ্জামান মোল্লা, গোপালগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী ডা. কেএম বাবর, গোপালগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এসএম জিলানী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে বিএনপির প্রার্থী নাসের রহমান বিজয়ী হয়েছেন।
পঞ্চগড়-১ আসনে বিএনপির নওশাদ জমির ও পঞ্চগড়-২ আসনে বিএনপির ফরহাদ হোসেন বিজয়ী হয়েছেন।
বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে বিএনপির প্রার্থী শেখ ফরিদুল ইসলাম বিজয়ী হয়েছেন।
সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা) আসনে বিএনপির প্রার্থী মো. নাছির চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।