সাজেকে বজ্রপাতে শিশুর মৃত্যু

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বজ্রপাতে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

একই ঘটনায় ওই পরিবারের আরো ছয়জন আহত হয়েছেন। মৃত শিশুর নাম উজ্জ্বল চাকমা। শিশুর পিতা নয়ন চাকমা ও মাতা রেশমি চাকমা দম্পতিও বজ্রপাতে আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, গতকাল দিবাগত রাত ৩টার দিকে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতের সময় সবাই একটি বসতঘরে অবস্থান করছিলেন। বজ্রপাতের বিকট শব্দে শিশু উজ্জ্বল চাকমা নিহত হয়েছেন বলে ধারণা স্থানীয়দের। এ ঘটনায় আহতরা হলেন প্রদীপ চাকমা (৫০), মায়া রানি চাকমা (৪৫), নয়ন চাকমা (২৫), রেশমি চাকমা (২০), জেরিং চাকমা (১৮) ও নিজুম চাকমা (১৫)। আহতরা সম্পর্কে পিতা-মাতা ও সন্তান এবং পুত্রবধূ। বাঘাইছড়ি উপজেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা এ তথ্য নিশ্চিত করেন।

আরও