আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

রোববার (১৫ জুন) সন্ধ্যায় উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের উত্তর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শিল্পী বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৫ জুন) সন্ধ্যায় উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের উত্তর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিল্পী বেগম ওই গ্রামের বাসিন্দা ইরাক প্রবাসী জলফু মিয়ার স্ত্রী।

খোঁজ নিয়ে জানা গেছে, শিল্পী বেগমের ছেলে ওয়াসিম প্রবাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এজন্য তার মা বাড়িতে বৈদ্যুতিক ইস্ত্রি দিয়ে ছেলের কাপড় ইস্ত্রি করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও