গতকাল দুপুরে উপজেলার বড়দাদপুর এলাকার মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী এ তথ্য নিশ্চিত করেছেন। পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও তেল বিক্রি না করায় ওই পেট্রল পাম্পকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।