রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দগ্ধদের খোঁজ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ শনিবার (২৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে তিনি বার্ন ইনস্টিটিউটে পৌঁছান। এর আগে প্রধান উপদেষ্টার বার্ন ইনস্টিটিউটে রোগীদের দেখতে যাওয়ার খবরে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়।
প্রধান উপদেষ্টা বার্ন ইনস্টিটিউটে পৌঁছার পর চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। এরপর ১০টা ২৬ মিনিটে ইনস্টিটিউট থেকে যমুনায় ফিরে আসেন তিনি।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্রে জানা যায়, পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা আহতদের খোঁজখবর নেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদানের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।