ঈদের ছুটি শেষে পাটুরিয়া লঞ্চঘাটে কর্মস্থলে ফেরা মানুষের ভিড়

রাজবাড়ির দৌলতদিয়া ঘাট থেকে ফিরতি যাত্রার শত শত যাত্রী লঞ্চে করে আসছেন পাটুরিয়া ঘাটে। এর পর ঘাট থেকে লোকাল বাসে চড়ে নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছেন

ঈদুল আজহা ছুটি শেষে ফিরতি যাত্রায় কর্মস্থলে ফিরছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। আজ সকালেও গত কয়েক দিনের মতো পাটুরিয়ার লঞ্চ ঘাটে ঢাকাগামী যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা যায়।

রাজবাড়ির দৌলতদিয়া ঘাট থেকে ফিরতি যাত্রার শত শত যাত্রী লঞ্চে করে আসছেন পাটুরিয়া ঘাটে। এর পর ঘাট থেকে লোকাল বাসে চড়ে নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছেন।

রাস্তায় ও লঞ্চ পারাপারে ভোগান্তি না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। তবে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ রয়েছে তাদের।

ঘাট সূত্রে জানা গেছে, যাত্রীর বাড়তি চাপ সামলে দিতে ব্যবস্থা নেয়া হয়েছে।

এ রুটের লঞ্চ সুপারভাইজার পাান্না লাল বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রী পারাপারে ২০টি লঞ্চ চলাচল করছে।

আরও