দেশের বন-জঙ্গলে আগে সচারচর দেখা মিলত শজারুর। তবে এখন বিলুপ্ত হতে চললেও পঞ্চগড়ে ধরা পড়েছে বন্য প্রাণীটি। গতকাল সকালে সদর উপজেলার চাকলাহাট কিত্তিনিয়াপাড়া এলাকা থেকে শজারুটি উদ্ধার করে বন বিভাগের কর্মীদের হাতে তুলে দেয় স্থানীয়রা। ওই এলাকার একটি জমিতে শজারুটি দেখতে পেয়ে তাড়া করলে পাশের পুকুরে নেমে যায়। সেখান থেকে বাঁশের খাঁচায় শজারুটিকে আটক করা হয়। শজারুটির দৈর্ঘ্য প্রায় দেড় ফুট এবং ওজন আনুমানিক আট কেজি। প্রাণীটিকে তেঁতুলিয়া ইকো পার্কে পাঠানো হয়েছে।