বর্জ্যবিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবি

সাভারের আমিনবাজারে নির্মাণাধীন নর্থ ঢাকা ৪২ দশমিক ৫ মেগাওয়াট বর্জ্যভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ, ব্যয়বহুল ও জনস্বার্থবিরোধী আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবি জানানো হয়েছে।

সাভারের আমিনবাজারে নির্মাণাধীন নর্থ ঢাকা ৪২ দশমিক ৫ মেগাওয়াট বর্জ্যভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ, ব্যয়বহুল ও জনস্বার্থবিরোধী আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবি জানানো হয়েছে। গতকাল সাভারের বনগাঁ ইউনিয়নের কুণ্ডা স্কুল মাঠে অনুষ্ঠিত এক গণশুনানি থেকে এ দাবি ওঠে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রভাষক ও আইপিডির রিসার্চ ফেলো কেএম আসিফ ইকবাল আকাশ, কুণ্ডা আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মো. শাহদাত হোসেনসহ অন্যরা।

আরও