সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনবে সরকার

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে উত্থাপিত এক কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। জিটুজি ভিত্তিতে ‘কাতার এনার্জি ট্রেডিং এলএলসি’ হতে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ২০২৬ সালের ১০ নভেম্বর সময়ের মধ্যে ১ কার্গো অতিরিক্ত এলএনজি কেনা হবে

দেশের জ্বালানি চাহিদা পূরণে চীন ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছ থেকে সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া চলতি বছরের জন্য আরো অতিরিক্ত প্রায় ৭ লাখ টন জ্বালানি তেল এবং এক কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্ব) অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত অনুমোদন করা হয়। দুটি বৈঠকেই সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে ক্রয় কমিটির সভায় ২০২৬ সালের সেপ্টেম্বর-ডিসেম্বর সময়ের জন্য জিটুজি পদ্ধতি ও আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে জ্বালানি তেল আমদানির শর্ত শিথিল করা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে জিটুজি চুক্তির আওতায় পরিশোধিত জ্বালানি তেল আমদানির ক্রয় প্রস্তাব অনুমোদন করা হলে তাতে অনুমোদন দেয় কমিটি।

চীনের ইউনিপেক ও পেট্রোচায়না, এবং ইন্দোনেশিয়ার বিএসপির কাছ থেকে এ জ্বালানি তেল কেনা হবে। নেগোসিয়েশনে সম্মত প্রিমিয়াম ও দর অনুযায়ী এতে মোট ব্যয় হবে ১২ হাজার ৫৩৭ কোটি ৪৯ লাখ ৭০ হাজার টাকা।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠকে ২০২৬ পঞ্জিকাবছরের জন্য জি-টু-জি প্রক্রিয়ায় অনুমোদিত পরিমাণের অতিরিক্ত ১০ শতাংশ জ্বালানি তেল কেনার প্রস্তাব উত্থাপন করা হলে তাতে নীতিগত অনুমোদন দেয় কমিটি। এক্ষেত্রে চলতি বছরের সেপ্টেম্বর-ডিসেম্বর মেয়াদে অতিরিক্ত ৬ লাখ ৯৫ হাজার টন জ্বালানি তেল (গ্যাস ওয়েল ও জেট ফুয়েল) কেনা হবে।

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে উত্থাপিত এক কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। জিটুজি ভিত্তিতে ‘কাতার এনার্জি ট্রেডিং এলএলসি’ হতে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ২০২৬ সালের ১০ নভেম্বর সময়ের মধ্যে ১ কার্গো অতিরিক্ত এলএনজি কেনা হবে। এক্ষেত্রে জেকেএম দরের সঙ্গে ২ সেন্ট যোগ করে প্রতি এমএমবিটিইউ এলএনজির দর নির্ধারণ করা হয়েছে।

আরও