অভিশংসনের পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়া

চলতি সপ্তাহের শুরুতে ডিজিটাল ব্যাংক উয়েনোর পতনকে কেন্দ্র করে দেশটিতে সংকট তৈরি হয়। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন পেনিয়া। তবে তার প্রস্তাব গ্রহণ না করে অভিশংসন ও অসদাচরণের অভিযোগে বিচারের সিদ্ধান্ত নেন আইনপ্রণেতারা।

ব্যাংক খাতের সংকট ও ব্যাপক বিক্ষোভের মধ্যে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়া। শুক্রবার তাকে গ্রেপ্তারের পর গৃহবন্দি করা হয়েছে। এর কয়েক মিনিট আগে নিজ দলের সদস্যসহ দেশটির আইনপ্রণেতারা তাকে ক্ষমতা থেকে অপসারণের পক্ষে ভোট দেন। খবর বিবিসি।

চলতি সপ্তাহের শুরুতে ডিজিটাল ব্যাংক উয়েনোর পতনকে কেন্দ্র করে দেশটিতে সংকট তৈরি হয়। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন পেনিয়া। তবে তার প্রস্তাব গ্রহণ না করে অভিশংসন ও অসদাচরণের অভিযোগে বিচারের সিদ্ধান্ত নেন আইনপ্রণেতারা।

অভিশংসনের ফলে সাবেক প্রেসিডেন্ট হিসেবে পাওয়া আজীবন সিনেট সদস্যপদ ও দায়মুক্তির সুবিধাও হারাবেন পেনিয়া। গত বছর পর্যন্ত ব্যাংকটির মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের শেয়ার তার হাতে ছিল। তবে তার বিরুদ্ধে ওঠা সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

উয়েনো ব্যাংকের পতন এবং প্যারাগুয়ের কেন্দ্রীয় ব্যাংকের প্রতিষ্ঠানটি জব্দ করার ঘটনায় দেশটির অর্ধেকেরও বেশি মানুষ তাদের সঞ্চয়ের অর্থ ব্যবহারের সুযোগ হারিয়েছেন। আনুমানিক ৩০ লাখ আমানতকারী সঞ্চয় ও পেনশনের অর্থ তুলতে পারছেন না। এ ঘটনায় রাজধানী আসুনসিওনসহ বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

আরও