বগুড়ায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

বগুড়ার কাহালু থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বগুড়ার কাহালু উপজেলায় ট্রাকের ধাক্কায় জালাল উদ্দিন (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার মুরইল ইউনিয়নের কাটনাহার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

মৃত জালাল উদ্দিন কাহালু উপজেলার রোস্তম চাপড় গ্রামের মৃত আমির উদ্দিন ফকিরের ছেলে।

বগুড়ার কাহালু থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, জালাল উদ্দিন একটি রাইস মিল থেকে ধান ভাঙিয়ে সাইকেলে বস্তা তুলে বাড়ি ফিরছিলেন। কাটনাহার সংযোগ সড়ক থেকে বগুড়া-নওগাঁ মহাসড়কে উঠতেই বগুড়া থেকে নওগাঁগামী একটি অজ্ঞাত ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও