বগুড়ায় গ্রামীণ ব্যাংকের গেট থেকে ককটেল উদ্ধার

বগুড়ার ধুনট উপজেলার গ্রামীণ ব্যাংকের মথুরাপুর শাখা কার্যালয়ের প্রধান ফটক বা গেট থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে ব্যাগে থাকা এসব ককটেল থানা হেফাজতে নিয়ে নিস্ক্রিয় করা হয়।

গ্রামীণ ব্যাংক মথুরাপুর শাখার ব্যবস্থাপক রঞ্জন দত্ত জানান, দুপুরে বোরকা পরা অজ্ঞাত দুই নারী গ্রাহকের ছদ্মবেশে অফিসের সামনে অবস্থান করছিলেন। এ সময় ভেতরে দাপ্তরিক কাজ চলছিল। কিছুক্ষণ পর ব্যাংকের প্রধান ফটকে একটি ঝুলন্ত ব্যাগ দেখতে পেয়ে সন্দেহ হলে সেটি খোলা হয়। এর ভেতর থেকে লাল রঙের তিনটি তাজা ককটেল পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ওই দুই নারীই ব্যাগটি রেখে দ্রুত সটকে পড়েন। পরে থানায় খবর দেয়া হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। উদ্ধার করা ককটেল পানিতে ভিজিয়ে নিস্ক্রিয় করা হয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আরও