জুলাই গণঅভ্যুত্থানে পরিচয়হীন শহীদদের ডিএনএ প্রোফাইল শনাক্তে বিশেষ বিজ্ঞপ্তি দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১০ মার্চ) সিআইডির ফরেনসিক বিভাগের ডিআইজি মো. জামশের আলী স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করে সংস্থাটি।
এতে বলা হয়, এখনো পরিচয় শনাক্ত হয়নি জুলাই গণ-অভ্যুত্থানের এমন শহীদদের ডিএনএ প্রোফাইল সিআইডির সদর দফতরে সংরক্ষিত রয়েছে। আপনি যদি কোনো শহীদের পরিচয় জানতে চান, তাহলে তাদের নিকটতম আত্মীয়-স্বজনকে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগের পরামর্শ দেয়া হয়েছে।
যোগাযোগের ঠিকানা: ফরেনসিক ডিএনএ ল্যাব, সিআইডি সদর দফতর, মালিবাগ, ঢাকা। মোবাইল নং: ০১৩২০-০১০৫৭২।