সরাইলে যৌথ অভিযানে ১০ টন ভারতীয় জিরাসহ আটক ৩

অভিযানে আটক করা ট্রাক ও জব্দ করা জিরার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকা। আটক আসামিদের ভারতীয় জিরা ও ট্রাকসহ সরাইল থানায় হস্তান্তর ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে ১০ টন ২০ কেজি ভারতীয় জিরাসহ ৩ জনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শাহবাজপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন সিলেট ও রাজশাহী জেলার বাসিন্দা ফয়সাল আবীর, আজিজুল হাকিম ও হাবিবুর রহমান।

অভিযানে আটক করা ট্রাক ও জব্দ করা জিরার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকা। আটক আসামিদের ভারতীয় জিরা ও ট্রাকসহ সরাইল থানায় হস্তান্তর ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আজ দুপুরে সীমান্ত রক্ষী বাহিনীর ২৫ ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

সীমান্ত রক্ষী বাহিনীর ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানিয়েছেন, সকালে শাহবাজপুর এলাকায় বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযান পরিচালিত হয়।সেই সময় সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১০ হাজার ২০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

তিনি জানান, ট্রাকে থাকা ব্যক্তিদের কাছে জিরার বৈধ কাগজপত্র চাওয়া হলে তারা কোনো কাগজ দেখাতে পারেননি। এরপর জিরা জব্দ করে তাদের আটক করা হয়।

আরও