গ্রেফতার

গাইবান্ধায় উপবৃত্তি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা দেয়ার কথা বলে সরকারি কর্মকর্তা সেজে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়া চক্রের দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন মো. দাইয়ান শহীদ দীপ সরকার (২১) ও মো. সোহানুর রহমান শান্ত (২১)। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। গতকাল তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও