মা-ছেলের মৃত্যু

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।

গতকাল সকালে ঢাকা-ময়মনসিংহ রেলপথের রাজাবাড়ী ইউনিয়নের নওগাঁ পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মিতা রানী দাস মারা যান। এ সময় গুরুতর আহত হয় তার শিশুসন্তান রুদ্র চন্দ্র দাস। তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানিয়েছেন, ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

আরও