বেবিচক চেয়ারম্যানকে দায়িত্ব থেকে প্রত্যাহার

বৃহস্পতিবার (২৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়াকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রেষণ পদ থেকে প্রত্যাহারপূর্বক তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

গত বছরের ৯ আগস্ট এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়াকে বেবিচকের চেয়ারম্যান নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

পৃথক আরেক প্রজ্ঞাপনে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপ-পরিচালক (এভ-সেক, কিউঅ্যান্ডআই) স্কোয়াড্রন লিডার এসএম তানজিল আহসানকে প্রত্যাহার করা হয়েছে। তাকে বিমান বাহিনীতে ফিরিয়ে নিতে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এছাড়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপ-পরিচালক (এভ-সেক, কিউঅ্যান্ডআই) হিসেবে তানজিল হাসানের জায়গায় নিয়োগ দেয়া হয়েছে স্কোয়াড্রন লিডার রাকিব আহমেদ তাওয়াবকে।

আরও