আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বৈঠক

আকাশপথ, জনশক্তি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-আজারবাইজান

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বায়রামভ। স্থানীয় সময় বৃহস্পতিবার আজারবাইজানের রাজধানী বাকুতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং আজারবাইজারে বাংলাদেশের সমবর্তী রাষ্ট্রদূত এম আমানুল হক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদারের বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে আকাশপথে যোগাযোগ, দক্ষ জনশক্তির অভিবাসন এবং জ্বালানি সরবরাহসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয় গুরুত্ব পায়।

আলোচনায় আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে তার দেশের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন। আগামী দিনগুলোতে দুদেশের সম্পর্ক আরো গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি এশিয়ায় পারস্পরিক আস্থা ও সহযোগিতাবিষয়ক সম্মেলন (সিআইসিএ) শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ায় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান বায়রামভ।

এ সময় চলমান সংঘাতের মধ্যে আটকে পড়া বাংলাদেশী নাগরিকদের ইরান থেকে সরিয়ে নিতে সহযোগিতা করায় আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হুমায়ুন কবির।

আরও