২ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে স্বামীসহ সাঈদা মুনার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

সোমবার (১৬ জুন) দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম ও তার স্বামী তৌহিদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে ২ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তৌহিদুল ইসলাম চৌধুরী জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান।

সোমবার (১৬ জুন) দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন।

তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা পরস্পর যোগসাজশে জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডসহ ১২টি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং নামসর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান— ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও এবি ব্যাংক থেকে ঋণ নিয়ে আনুমানিক ২ হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন।

আরও