বরিশালে রাতের আঁধারে সরকারি পুকুর ভরাট

বরিশালে সরকারি পুকুর রাতের আঁধারে ভরাটের অভিযোগ পাওয়া গেছে। নগরীর প্রাণকেন্দ্র ব্রাউন কম্পাউন্ডে মিসেস এমটি ব্রাউনের পুকুরে এমন ঘটনা ঘটেছে।

বরিশালে সরকারি পুকুর রাতের আঁধারে ভরাটের অভিযোগ পাওয়া গেছে। নগরীর প্রাণকেন্দ্র ব্রাউন কম্পাউন্ডে মিসেস এমটি ব্রাউনের পুকুরে এমন ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, পুকুরের জমি এমটি ব্রাউনের। এমটি ব্রাউন এ জমি ১৯২২ সালে একটি দলিলের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের ব্যবহারের জন্য উন্মুক্ত করেন। পর্যাক্রমে এ জমি সরকারি খাসজমিতে রূপ নেয়। বৃহস্পতিবার রাত ৩টার দিকে স্থানীয় শহিদুল ইসলাম শামীম নামের এক ঠিকাদার এ বালি ফেলেন। শামীমের দাবি, পুকুরের জমি তাদের পৈত্রিক সম্পত্তি।

আরও