কল্যাণ তহবিলের টাকা নিয়ে বিরোধ

সিলেটে পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ-ভাংচুর

শ্রমিক কল্যাণ তহবিলের টাকা নিয়ে বিরোধের জের ধরে সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বিকালে এ সংঘর্ষে অনন্ত ১০ জন আহত হন ও বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়েছে। করোনা সংক্রমণের সময়ে লাঠিসোটা নিয়ে এ সংঘাতে জড়ান শ্রমিকরা।

শ্রমিক কল্যাণ তহবিলের টাকা নিয়ে বিরোধের জের ধরে সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বিকালে সংঘর্ষে অনন্ত ১০ জন আহত হন বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়েছে। করোনা সংক্রমণের সময়ে লাঠিসোটা নিয়ে সংঘাতে জড়ান শ্রমিকরা।

আন্দোলনকারী শ্রমিকদের একজন মিতালী শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মিলাদ আহমদ রিয়াদ বলেন, শ্রমিকদের কল্যাণ তহবিলের প্রায় আড়াই কোটি টাকা থাকার কথা। কিন্তু সেলিম আহমদ ফলিক আমাদের হিসাব দিয়েছেন মাত্র ৪১ লাখ টাকার। বাকি কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন। এই দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকরা গতকাল মিছিল বের করলে তার কার্যালয় থেকে গুলি ছোড়া হয়। এরপর সংঘর্ষ বাধলে আমাদের কয়েকজন শ্রমিক আহত হন।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ থামিয়েছে।  হতাহতের ব্যাপারে এখনই কিছু বলা যাবে না।

ঘটনাস্থল থেকে সড়ক পরিবহন মালিক সমিতি সিলেট জেলা শাখার সহসভাপতি আবুল কালাম বলেন, আমরা বিষয়টি সমঝোতা করে দেয়ার চেষ্টা করছি।

ব্যাপারে অভিযুক্ত সিলেট সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

আরও