ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

পুলিশ জানায়, সকালে কাউসার স্ত্রী ও সন্তানদের নিয়ে কসবা থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে সরাইল বিশ্বরোডের দিকে যাচ্ছিলেন। পথে বিয়াল্লিশ্বর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা মাছভর্তি একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা সবাই আহত হন।

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় মাছভর্তি একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও যাত্রী মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বিয়াল্লিশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোরিকশাচালক মো. মাহবুব (৪৫), যাত্রী জোসনা বেগম (৪০) ও তার ছেলে আশরাফুল (৫)। আহত হয়েছেন জোসনা বেগমের স্বামী মো. কাউসার (৫০) এবং মেয়ে আদিবা (৪)। তাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। কাউসারের বাড়ি কসবা উপজেলার বাহাদুরপুর গ্রামে।

পুলিশ জানায়, সকালে কাউসার স্ত্রী ও সন্তানদের নিয়ে কসবা থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে সরাইল বিশ্বরোডের দিকে যাচ্ছিলেন। পথে বিয়াল্লিশ্বর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা মাছভর্তি একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা সবাই আহত হন।

পরে তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যানের চালক ও তার সহযোগী পালিয়ে যান। তাদের শনাক্ত ও আইনি ব্যবস্থা নিতে কাজ করছে পুলিশ।

আরও