গাইবান্ধায় হঠাৎ ঝড়ে গাছপালা ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি

গাইবান্ধায় হঠাৎ ঝড়ো বাতাসে গাছপালা ও ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়েছে। এতে অসংখ্য কাঁচা-পাকা ঘরবাড়িসহ গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।

গাইবান্ধায় হঠাৎ ঝড়ো বাতাসে গাছপালা ও ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়েছে। এতে অসংখ্য কাঁচা-পাকা ঘরবাড়িসহ গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।

 

শনিবার (১৭ আগস্ট) বেলা ২টায় আকাশ মেঘে ঢেকে যায়। এরপর জেলার বিভিন্ন এলাকায় শুরু হয় ঝড়-বৃষ্টি।

 

ঝড়সহ প্রবল বাতাসের বেগের কারণে অনেক ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের টিনের চাল উড়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের গোয়াইলবাড়ী গ্রামে। 

 

গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহমুদ আল হাসান বণিক বার্তাকে বলেন, ঝড়ে উপজেলার বেশ কয়েকটি এলাকায় ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে।

আরও