বরগুনায় নিরাপদ নৌ-ভ্রমণ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল সকালে বরগুনা প্রেস ক্লাব চত্বরে এ
মানববন্ধন অনুষ্ঠিত হয়। যাত্রী অধিকার সংরক্ষণ কমিটির ব্যানারে আয়োজিত মানববন্ধনে যাত্রীদের জানমাল রক্ষার্থে ছয় দফা দাবি জানান বক্তারা। দাবিগুলো হলো, প্রত্যেক দুর্ঘটনায় নিহতদের যৌক্তিক ক্ষতিপূরণ দেয়া, আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা, জনপ্রতি লাইফ জ্যাকেটের ব্যবস্থা করা, আধুনিক অগ্নিনির্বাপক প্রযুক্তি নিশ্চিত করা, দক্ষ ও প্রশিক্ষিত কর্মী নিশ্চিত করতে হবে, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন না করা।
মানববন্ধনে অংশ নেয় সাইক্লিং সোসাইটি বরগুনা, চাইল্ড হবেন একাডেমি বরগুনা, বরগুনা সাইকেলিং কমিউনিটি, সানমুন একাডেমিসহ
বেশ কয়েকটি সংগঠন। বক্তারা বরগুনায় লঞ্চ সিন্ডিকেট বন্ধ করে অবিলম্বে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।