আরো বাড়তে পারে গরম

আগামী তিন দিন সারা দেশে তাপমাত্রা আরো বাড়তে পারে। এর ফলে গত দুদিন ধরে চলমান গরমভাব বাড়তে পারে বলে আশঙ্কার কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। আবহাওয়া অফিসের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা বাসস।

আগামী তিন দিন সারা দেশে তাপমাত্রা আরো বাড়তে পারে। এর ফলে গত দুদিন ধরে চলমান গরমভাব বাড়তে পারে বলে আশঙ্কার কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। আবহাওয়া অফিসের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা বাসস।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ফরিদপুর ও মানিকগঞ্জ জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আরো বিস্তার লাভ করতে পারে।

তবে সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যস্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ শুক্রবার (৭ এপ্রিল) সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

আরও