ঋণ খেলাপিরা সংসদে গেলে দেশের কোনো পরিবর্তন হবে না : নাহিদ ইসলাম

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর দেশে এসেছেন। দেশ সম্পর্কে তার কোনো ধারণা নেই মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, ‘কোথায় চিনিকল আছে, কোথায় নেই, কোথায় ইপিজেড আছে, কোথায় নেই তারেক রহমান কিছুই জানেন না। অথচ তিনি বলেন, তার নাকি একটা প্ল্যান আছে। যার দেশ সম্পর্কে কোনো ধারণা নেই, যিনি ১৭ বছর বিদেশে ছিলেন, তিনি দেশের মানুষের জন্য কি পরিবর্তন করবেন?’

ঋণ খেলাপিরা সংসদে গেলে দেশের কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি সব জালেম ও ঋণ খেলাপিদের পরাজিত করার দিন। সংসদে যদি ঋণ খেলাপিরা যায়, ভূমিদস্যুরা যায়, বিদেশী নাগরিকত্ব যাদের রয়েছে তারা যায়, তাহলে বাংলাদেশের কোনো পরিবর্তন হবে না।’

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সাভার পৌরসভার মাতৃবাগান মসজিদ মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক এসব কথা বলেন।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর দেশে এসেছেন। দেশ সম্পর্কে তার কোনো ধারণা নেই মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, ‘কোথায় চিনিকল আছে, কোথায় নেই, কোথায় ইপিজেড আছে, কোথায় নেই তারেক রহমান কিছুই জানেন না। অথচ তিনি বলেন, তার নাকি একটা প্ল্যান আছে। যার দেশ সম্পর্কে কোনো ধারণা নেই, যিনি ১৭ বছর বিদেশে ছিলেন, তিনি দেশের মানুষের জন্য কি পরিবর্তন করবেন?’

বিএনপিকে উদ্দেশ্য করে এনসিপির এ নেতা বলেন, ‘রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আপনাদের কি ছিল, দেশের মানুষ তা দেখেছে। দুর্নীতিতে এ দেশকে চ্যাম্পিয়ন করেছিলেন আপনারা। সুতরাং এসব কথা বলে আর নিজেদের অপমানিত করবেন না। দেশের মানুষ পরিবর্তন চায়, সংস্কার চায়, ইনসাফ চায়। নতুন কোনো জালেমের আবির্ভাব দেখতে চায় না তারা। আমরা দেখছি যারা ৫ আগস্টের পর নতুন করে চাঁদাবাজি শুরু করেছে, জমি দখল শুরু করেছে, নতুন করে মানুষকে নির্যাতন করছে, যারা পাথর মেরে মানুষকে হত্যা করছে, তারাই নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে।’ এ সময় ওসমান হাদিসহ সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন নাইদ ইসলাম। পরে ঢাকা-১৯ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী দিলশানা পারুলের পক্ষেও ভোট চান তিনি।

নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. আফজাল হোসাইন, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম, রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার, সাভার উপজেলা এনসিপির সমন্বয়ক মো. জুলকারনাইন প্রমুখ।

আরও